২৪ জানুয়ারি সন্ধ্যায় চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে চিত্র নায়িকা ববিতাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ সম্মাননা দেওয়া হয় ‘ডায়মন্ড ওয়ার্ল্ড চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড ২০১২’ এর পক্ষ থেকে।
তার হাতে পুরস্কার তুলে দেন ডায়মর্ন্ড ওয়ার্ল্ডের এমডি দীলিপ কুমার আগারওয়াল, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। পুরস্কার হাতে নিয়ে ববিতা বলেন ‘আমার খুব ভালো লেগেছে, আমাকে পুরস্কৃত করায়। আমি পুতুল খেলার সময় থেকে চলচ্চিত্রের সাথে আছি। আমার আর পাওয়ার কিছুই নেই, সবার ভালোবাসা ছাড়া।’
এ সময় উপস্থিত ছিলেন ভিট চ্যানেল আই টপ মডেল ২০১২ এর শীর্ষ দশ বিজয়ীরা। তাদের সাথে চ্যানেল আই এর এক বছরের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী এক বছর চ্যানেল আই এর বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে তারা কাজ করবেন।
বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
জিআর