৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৩:৪৭ পিএম BDST banglanew24
04 May 2012   05:02:11 PM   Friday BdST
E-mail this

আল ওয়াসলেই থাকছেন ম্যারাডোনা


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আল ওয়াসলেই থাকছেন ম্যারাডোনা

দুবাই: বেশ কিছুদিন ধরেই চাকরি ছাড়ার হুমকি দিচ্ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। অবশেষে কর্তৃপক্ষের সঙ্গে সফল আলোচনার পর চুক্তির মেয়াদ শেষ করার ঘোষণা দিয়েছেন আল ওয়াসলের কোচ।  

ম্যারাডোনা দায়িত্ব নেওয়ার পরও পারফরমেন্সে তেমন উন্নতি ঘটেনি আল ওয়াসলের। এজন্য দলে মানসম্মত খেলোয়াড়ের অভাবকেই দায়ী করেছেন আর্জেন্টিনার সাবেক কোচ। ক্লাব কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী দলে খেলোয়াড় অন্তর্ভুক্ত না করার জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছিলেন ম্যারাডোনা।

তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই কঠোর অবস্থান থেকে সরে এসেছেন তিনি। এ ব্যাপারে আল ওয়াসল এক বিবৃতিতে জানায়, ম্যারাডোনার সঙ্গে ক্লাবের পরিচালনা পর্ষদের তিনঘণ্টা ব্যাপী সফল আলোচনা হয়েছে। আলোচনায় তিনি (ম্যারাডোনা) বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। পরবর্তী মৌসুমের জন্য কৌশলগত বিভিন্ন দিক চিহ্নিত করা হয়েছে।

বাজে পারফরমেন্স ছাড়াও ঘরের মাঠে আল ওয়াসলকে দুই ম্যাচ নিষিদ্ধ করার জেরে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন ম্যারাডোনা।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ০৪, ২০১২

এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, তৃতীয় দিন (বিকাল ৪টা)

আইপিএল: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল ৪.৩০টা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস (রাত ৮.৩০টা)

 

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান