৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৫৬ পিএম BDST banglanew24
02 Aug 2012   07:06:13 PM   Thursday BdST
E-mail this

রহস্য গল্প

হুমায়ূন আহমেদ আমেরিকাতেই গা ঢাকা দিয়ে আছেন!


নাফে মোহাম্মদ এনাম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হুমায়ূন আহমেদ আমেরিকাতেই গা ঢাকা দিয়ে আছেন! রহস্য গল্প

‘হুমায়ূন আহমেদ এখনও মারা যাননি! এখন পর্যন্ত ঘটে যাওয়া সবকিছুই তাঁরই প্ল্যান মতন হচ্ছে! হুমায়ূন আহমেদ চাচ্ছিলেন তাঁর মৃত্যু সংবাদ জেনে দেশের সবার কী অবস্থা হয় তা দেখতে। তাই তিনি তাঁর নিজের একটি মোমের মূর্তি তৈরি করিয়ে ওটাকেই তাঁর লাশ হিসেবে এখন পর্যন্ত ব্যবহার করেছেন!’ এতটুকু বলে মিসির আলি পাশের জানালা দিয়ে বাইরে দেখলেন। ‘আমার মনে সন্দেহ হওয়ায় আমি গত রাতে তাঁর কবর খুঁড়ে দেখলাম...’

আমি, মানে তিরমিজ বণিক, একটু নড়েচড়ে বসলাম। আমার শেষটা জানার ইচ্ছে। মিসির আলি এবার সরাসরি আমার দিকে চেয়ে বললেন, ‘বৃষ্টি আসছে, বিদ্যুৎ চলে যাবে... মোমবাতি আছে?’

আমি দ্রুত মোমবাতি আর চায়ের ব্যবস্থা করলাম। সত্যিই ঝড়ো বাতাস বইছে বাইরে। সন্ধ্যাটি অন্ধকার হয়ে মিলিয়ে গেছে সেই কখন! এবং এখন আবার বিদ্যুতও চলে গেল!

‘এসবের পেছনে নিশ্চয়ই আরো অনেক অনেক ঘটনা আছে?’ আমি কৌতূহলের চরমে পৌঁছুলাম। মিসির আলি একদৃষ্টিতে জ্বলতে থাকা মোমবাতির দিকে তাকিয়ে হঠাৎ বললেন, ‘আপনি তাঁর অদেখা ভুবন নামের বইটা একটু পরে দেখবেন, নাটকও আছে না একটা?’
    
আমি তিরমিজ বণিক, বাস্তবে ফিরে এলাম। আয়নার সামনে একটানা দু’ঘণ্টা বসে নিজেকে মিসির আলির রূপে আবিষ্কার করি! এবং এখন আমি জানি আমার বাকি কাজগুলো কি!

(লেখাটি সম্পূর্ণ কাল্পনিক, তবে সত্যি সত্যি আমার কেন জানি মনে হচ্ছে তিনি এখনও আমেরিকাতে বসে আমাদের পাগলামিগুলো সহ্য করছেন! ১ আগস্ট, ২০১২ বিকেল সাড়ে ৩টা, লন্ডন।)

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২ আগস্ট, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর mjferdous0@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান