তারকারা সবসময়ই সাধারণ মানুষের কাছে অসাধারণ মানুষ হিসেবে পরিচিতি পান। তাদের ছোট একটি পদক্ষেপও সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
আবার খুব ছোট কারণেই দর্শক তাদের উপর মনঃক্ষুন্ন হন। ঠিক এমনটাই ঘটেছে বলিউড কিং শাহরুখ খানের সাথে।
গত বছর ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ শেখর নামক এক সাউথ ইন্ডিয়ান যুবকের চরিত্রে অভিনয় করেন। কিন্তু সাউথ ইন্ডিয়ান গোষ্ঠীরা তার অভিনয়ে সন্তুষ্ট হতে পারেনি। তাদের মতে কিং খান চরিত্রটির জন্য মানানসই অভিনয় করতে পারেননি।
শাহরুখ খানের এমন নিম্নমানের অভিনয়ের জন্যই বড় বাজেটের সিনেমা ‘রা ওয়ান’ তেমন হিটও হয়নি। এমন অভিযোগও রয়েছে অনেকের। দর্শকদের মতে, সিনেমাটিতে শাহরুখ ভালো মানের কমেডি অভিনয়ও করতে পারেননি।
কিন্তু সেই একই ভুল আবারো করলেন শাহরুখ খান। সাউথ ইন্ডিয়ান চরিত্র ভালভাবে আয়ত্ত না করেই আবারো তিনি অভিনয় করলেন এক সাউথ ইন্ডিয়ান পুরুষের চরিত্রে। রোহিত শেঠির নতুন সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ এ চরিত্রে দেখা যাবে তাকে।
দেখা যাক তিনি এবার কতটা সাউথ ইন্ডিয়ান হিরো হতে পেরেছেন। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। ‘চেন্নাই এক্সপ্রেস’ এর পোস্টার এ দেখা যাচ্ছে শাহরুখ এবং দীপিকা সাউথ ইন্ডিয়ান স্টাইলের পোশাক পড়ে রয়েছেন।
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি বলিউডের আরো একটি বহুল আলোচিত ছবির নাম। ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান।
দেখা যাক শাহরুখ খান এবার কতটা সফল হন। আসছে জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৫ , ২০১৩
এমকে/ জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান বিনোদন