৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৪৮ পিএম BDST banglanew24
04 May 2012   01:46:58 AM   Friday BdST
E-mail this

স্ট্যালন আবার র‌্যাম্বো নিয়ে


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্ট্যালন আবার র‌্যাম্বো নিয়ে

বিশ্ব কাপানো হলিউডি ব্লকবাস্টার ছবি `র‌্যাম্বো` নিয়ে আবারও আসছেন অ্যাকশন কিং সিলভেস্টার স্ট্যালোন। এই সিরিজের পঞ্চম ছবিটি তৈরির প্রস্তুতি গ্রহণ করেছেন তিনি। এই সিরিজের মাধ্যমেই র‌্যাম্বো চরিত্রটির সমাপ্তি টানা হবে। সেই সঙ্গে এই ছবির মাধ্যমে সিলভেস্টার স্ট্যালোন তার বর্নাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন বলে সম্প্রতি ঘোষণা করেছেন।  

র‌্যাম্বো সিরিজের পঞ্চম ছবি সম্পর্কে  স্ট্যালোন জানিয়েছেন, ছবিটির স্ক্রিপ্ট এরই মধ্যে লেখা হয়ে গেছে। এখন চলছে ফিনিশিংয়ের কাজ। তিনি বলেন, এই সিরিজটিতে র‌্যাম্বো তার শেষ পরিনতিকে উপলব্ধি করবেন। জীবনের শেষ গন্তব্য মৃত্যুকে কীভাবে আলিঙ্গন করবেন, সেই সিদ্ধান্ত নিতে দেখা যাবে তাকে। কৃষকের সাধারণ জীবন নয়, শেষপর্যন্ত বীরের মতোই মৃত্যুর পথে এগিয়ে যায়।

র‌্যাম্বো সিরিজের প্রথম ছবি ‘ফার্স্ট ব্ল্যাড’ মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। র‌্যাম্বো’ -তে স্ট্যালোনের চরিত্রটি হলো ভিয়েতনাম ফেরত এক যোদ্ধার। প্রথম ছবিই হলিউডে গড়ে ব্যবসায়িক সাফল্যের রেকর্ড। এরপর ১৯৮৫ সালে নির্মিত হয়ে এই সিরিজের দ্বিতীয় ছবি ‘ফার্স্ট ব্ল্যাড টু’। অ্যাকশন প্রিয় দর্শকরা লুফে নেন দ্বিতীয় সিরিজটিও। সাফল্যের এই ধারা বজায় থাকে তৃতীয় সিরিজ `র‌্যাম্বো থ্রি`-তেও। এই সিরিজের সর্বশেষ মুভিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।

বাংলাদেশ সময় ০০৪০, মে ০৪, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান