৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৫৯ এএম BDST banglanew24
13 Feb 2013   03:43:56 PM   Wednesday BdST
E-mail this

সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রতিদিনই বাড়ছে। বুধবার ডিএসইতে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেন সাড়ে চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে। বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় লেনদেন উর্ধ্বমুখী বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইতে বুধবার সাধারণ মূল্য সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৯ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন মোট আর্থিক লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার এর পরিমাণ ছিল ৪৩৯ কোটি টাকা।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর নানা উদ্যোগ ও আহ্বানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লেনদেনে সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। এতে সাধারণ বিনিয়োগকারীরাও নতুন উৎসাহে বাজারে আসছে। ফলে বাড়ছে প্রতিদিনের লেনদেন। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার থেকেই লেনদেন ৪শ’ কোটি টাকার ওপরে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল, জেনারেশন নেক্সট, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, বেক্সিমকো, সানলাইফ, সিএমসি কামাল ও সায়হাম কটন।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, বিডি ওয়েল্ডিং, জেনারেশন নেক্সট, সামিট পূর্বাঞ্চল, এনভয় টেক্সটাইল, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, এ্যারামিট সিমেন্ট, সিএমসি কামাল ও আমরা টেকনোলজি।

দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, ২য় আইসিবি, এ্যাপেক্স স্পিনিং, জেমিনি সি ফুড, আইডিএলসি, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, রুপালী লাইফ, মিউচ্যুয়াল ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতী লাইফ ও ডিবিএইচ ফার্স্ট।

অন্যদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০৯ পয়েন্টে। এদিন মোট আর্থিক লেনদেন হয়েছে ৪৯ কোটি ৩২ লাখ টাকা।

লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘন্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৩
জেএনএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান