গাজীপুর; শ্রীপুরের প্রখ্যাত লেখক জয়নুল আবেদীন স্বপনের লেখা “ছোটদের শ্রেষ্ঠ সিরিজ ‘তাজউদ্দীন আহমদ’” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে উপজেলার বারতোপা আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে।
শনিবার বিকেল ৫টায় শ্রীপুর উপজেলার বারতোপা আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বরেণ্য প্রাবন্ধিক,গবেষক ও শিক্ষাবিদ মাহমুদুল বাসার ।
আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ মো. আমির হামজা। সমকাল সুহৃদ সমাবেশ শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব বিশিষ্ট আবৃত্তিকার ইকবাল আহমেদ নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব ও কথাশিল্পী মমিনুল ইসলাম, গ্রন্থের লেখক জয়নুল আবেদীন স্বপন, সেলিম শেখ, মজিবর রহমান, কবি রাজ্জাক সিকদার, আতাউর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর