অভিনেতা সিদ্দিকুর রহমান শুধু অভিনয় নয় আরো অনেক কাজেই করতে পারেন। নাটক নির্মাণ নাটক লেখা এগুলো তার জন্য পুরাতন কাজ হলেও নতুন একটি কাজ করলেন তিনি।
যদিও কাজটি করেছিলেন অনেক আগেই কিন্তু এতদিন গোপন রেখেছিলেন। তিনি ‘এই তো ভালোবাসা’ চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। শাহীন কবির টুটুলের পরিচালনায় এ ছবিতে অভিনয়ও করেছেন সিদ্দিক।
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নীরব, ইমন, নিপুন, নাফিজা, সোহেল খান, ফারুখ আহমেদ প্রমূখ। আসছে ৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।
সিদ্দিক বাংলানিউজকে বলেন ‘এত দিন আসলে খবরটা কাউকে বলিনি ইচ্ছে করেই। আমি চাচ্ছিলাম সব কিছু আগে চূড়ান্ত হোক এবং ছবি মুক্তির তারিখ ঠিক হলেই খবরটা সবাইকে জানাবো। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। আমরা এক ধরণের কাজ করার চেষ্টা করেছি। দর্শকের ছবিটি ভালো লাগবে।’
বাংলাদেশ সময় : ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
জিআর