৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১০:৫৯ এএম BDST banglanew24
15 Feb 2013   12:50:05 PM   Friday BdST
E-mail this

সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনের ব্যাপক উন্নতি হয়েছে।
 
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ৭৮ দশমিক ৬৫ পয়েন্ট। অন্যদিকে লেনদেন বেড়েছে ৫২ দশমিক ২২ শতাংশ।
 
অন্যদিকে সিএসই’র সূচক বেড়েছে ২৩৫ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৮৭ লাখ ৫২ হাজার ১১৪ টাকা।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৩১৮ দশমিক ১৯ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৯৬ দশমিক ৮৪ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ।
 
এদিকে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সাধারণ সূচক ছিল ৮ হাজার ৩৪০ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৫৭৫ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২৩৫ পয়েন্ট বা ২ দশমিক ৮১ শতাংশ।
 
অন্যদিকে গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচক ও লেনদেন বেড়েছে। এছাড়া বেড়েছে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ৫২ দশমিক ২২ শতাংশ। লেনদেন হয়েছে মোট ২ হাজার ৩৩১ কোটি ৬৪ লাখ ২৩ হাজার ৭৭ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৩১ কোটি ৭৯ লাখ ১১ হাজার ৯৮ টাকা।
 
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত ছিল ১৫টির দাম। কোনো লেনদেন হয়নি ২টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল মাত্র ১৫৬টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত ছিল ১৭টির দাম। কোনো লেনদেন হয়নি ৬টি প্রতিষ্ঠানের।
 
শুক্রবার ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৫ কার্যদিবসের ডিএসই’র দৈনিক গড় লেনদেন বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৪৬৬ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬১৫ টাকা, যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ৩০৬ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ২১৮ টাকা । অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ৫২ দশমিক ২২ শতাংশ।
 
এছাড়া ডিএসইতে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৫৮ কোটি ৬৩ লাখ ২৪ হাজার ৭৫৮টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৩৯ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৮৮২টি । সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বেড়েছে ৪৭ দশমিক ১৩ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- সমিট পূর্বাঞ্চল পাওয়ার (২৫ দশমিক ১৬ শতাংশ দাম বাড়ে), সামিট অ্যালায়েন্স (২৪ দশমিক ২০ শতাংশ), আমরা টেকনোলজি (২৩ দশমিক ৪৪ শতাংশ), গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স (১৭ দশমিক ৬৮ শতাংশ), ন্যাশনাল হাউজিং ফিন্যান্স (১৫ দশমিক ৬০ শতাংশ), জেনিথ টেক্স ইন্ডাস্ট্রিজ (১৫ দশমিক ৫৩ শতাংশ), কাশেম ড্রাইসেল (১৫ দশমিক ৩২ শতাংশ), আরএন স্পিনিং (১৪ দশমিক ৮৬ শতাংশ), এনভয় টেক্সটাইল (১৪ দশমিক ১৪ শতাংশ) এবং জেনারেশন নেক্সট (১৪ দশমিক ১২ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড (২১ দশমিক ৫৬ শতাংশ), দ্বিতীয় আইসিবি মি. ফান্ড (৭ দশমিক ৩৭ শতাংশ দাম কমেছে), ষষ্ঠ আইসিবি মি. ফান্ড (৫ দশমিক ৭৭ শতাংশ), ফাস ফিন্যান্স (৪ দশমিক ৭১ শতাংশ), পপুলার লাইফ (৪ দশমিক ২৪ শতাংশ), ইবিএল এনআরবি মি. ফান্ড (৩ দশমিক ৮৬ শতাংশ), ন্যাশনাল টি (৩ দশমিক ৬৩ শতাংশ), ইবনে সিনা (৩ দশমিক ৫৫ শতাংশ), মাইডাস ফিন্যান্স (৩ দশমিক ৩৯ শতাংশ) এবং কোহিনুর কেমিকেল (৩ দশমিক ২৬ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান