১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:২৬ এএম BDST banglanew24
19 Feb 2013   06:55:57 AM   Tuesday BdST
E-mail this

নোয়াখালীতে বাসচাপায় একজন নিহত, সড়ক অবরোধ, ভাংচুর


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী শহরের উত্তর সোনাপুরে ফিলিং ষ্টেশনের পূর্ব পাশের রাস্তায় বাসের চাপায় ঘটনাস্থলেই মো. কামাল উদ্দিন (৪০) নামের একজন নিহত হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদীর দিক থেকে দুই ব্যক্তি মোটর সাইকেলে করে ফিলিং স্টেশন আসে। একজন তেল নিতে গেলে অন্যজন রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় সুগন্ধা সুপার সার্ভিস (নোয়া-ভ-০৫-০০০৯) বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।       

নিহত কামাল কবিরহাট উপজেলার আবদুল্লাহ মিয়ার হাটের পূর্ব রাজুরগাঁও গ্রামের মো. মোজাফফর আহমেদের ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় লোকজন কয়েকটি গাড়ি ও একটি ওষুধের দোকান ভাংচুর করে।

ভাংচুরের ঘটনায় ৫ জন আহত হয় বলে জানা যায়।

অবরোধের ঘটনায় প্রথমে সোনাপুর ফাঁড়ি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে সুধারাম মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তির লাশ সুরতহাল করার জন্য বর্তমানে থানাতে রাখা হয়েছে। সকালের দিকে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহতের আত্মীয়রা একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
ফয়জুল ইসলাম জাহান/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান