১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৩৭ এএম BDST banglanew24
13 Jun 2012   10:30:57 PM   Wednesday BdST
E-mail this

নরসিংদীতে আঘাতকারীদের শনাক্ত করতে পারেননি লাঞ্ছিত বিচারক


নরসিংদী প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী: নরসিংদীতে আঘাতকারী পুলিশ সদস্যদের শনাক্ত করতে পারেননি বিচারক যুগ্ম-জেলা ও দায়রা জজ-২ মো. ইমান আলী শেখ।

বিকেলে ঘটনাস্থল জেলা আদালতের প্রধান ফটকে ঘটনার দিন দায়িত্বপালনকারী ৩৫ পুলিশের শনাক্তকরণ মহড়া হয়।

এ মহড়ায় লাঞ্ছনার শিকার বিচারক ইমান আলী শেখ হেলমেট দিয়ে আঘাতকারী পুলিশকে শনাক্ত করতে পারেননি। পাশাপাশি তিনি ঘুষি দেওয়া পুলিশকেও শনাক্ত করতে ব্যর্থ হন।

তবে তিনি এক পুলিশ সদস্যকে সন্দেহ করেছেন যে তাকে ঘুষি মারতে পারেন।

এদিকে, ৩ দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার সকালে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে আদালতের বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে আদালত সূত্রে জানা গেছে, রোববার নরসিংদী জেলা জজ আদালতের প্রধান ফটকে পুলিশের হাতে নির্যাতনের শিকার হন বিচারক মো. ইমান আলী শেখ।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হলে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে দায়িত্ব দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেন।

অন্যদিকে,  জেলা পুলিশ প্রশাসন থেকে ৫ দিনের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মো. মোকলেছুর রহমানকে প্রধান করে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার থেকে বিচার বিভাগীয় ও পুলিশ প্রশাসনের দু’টি তদন্ত কমিটি কাজ করছে।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোখলেছুর রহমান জানান,  তারা তদন্ত কাজ শুরু করেছেন।

ইতোমধ্যে, তারা কিছু প্রশ্নকে সামনে রেখে তদন্ত কাজ এগিয়ে নিয়েছেন। এছাড়া নিদিষ্ট সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা নাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান