১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৫৮ পিএম BDST banglanew24
30 Jan 2013   08:05:20 PM   Wednesday BdST
E-mail this

গাড়ি কেনার বিশেষ সুবিধা নিয়েছেন ৫শ’ আমলা


সাজিদুল হক, পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাড়ি কেনার বিশেষ সুবিধা নিয়েছেন ৫শ’ আমলা

ঢাকা: বর্তমান সরকারের মেয়াদে গাড়ি ক্রয়ে ৫শ’ সরকারি কর্মকর্তা বিশেষ ঋণ সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ফজিলাতুন নেসা বাপ্পি’র প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, “প্রাধিকার প্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রীম এবং গাড়িসেবা নগদায়নের নীতিমালা অনুসারে প্রায় পাঁচশ’ কর্মকর্তাকে গাড়িলোন দেওয়া হয়েছে।”

একই প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ আরো জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে দুই লাখ ৫১ হাজার ৯৭৫টি পদ সৃষ্টি করা হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকারের সময়ে ৬১ জনকে সচিব, ২৯৩ জনকে অতিরিক্ত সচিব, ৬৯০ জনকে যুগ্ম-সচিব ও ৮৬৬ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

ফজলুল আজিমের প্রশ্নের জবাবে আশরাফ জানান, সচিব ছাড়া বাকি পাঁচ পদে অতিরিক্ত ৬০২ জন কর্মকর্তা কর্মরত আছেন। এর মধ্যে সচিবের ৭৯ টি পদে কর্মরত আছে ৫৪ জন, অতিরিক্ত সচিবের ১১৭টি ডিউটি পদের বিপরীতে ২৬৫ জন। যুগ্ম-সচিবের ৫০৫টি অনুমোদিত পদের বিপরীতে ৬২০ জন, উপসচিবের এক হাজার তিনশ’ পদের বিপরীতে এক হাজার ৫৫০ জন এবং সিনিয়র সরকারী সচিব ও সহকারী সচিবের ৩৭০টি অনুমোদিত পদের বিপরীতে ৪৭৯ জন কর্মরত আছেন।

ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর ‘আপাতত’ কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সবদিক বিবেচনা করে সরকার পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২
এসএইচ/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান