৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:৩৬ এএম BDST banglanew24
18 Feb 2013   06:30:19 PM   Monday BdST
E-mail this

‘পাচার হওয়া ৭০ পুরাকীর্তি হস্তান্তর হয়নি’


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ ভবন থেকে: দেশের বিভিন্ন স্থানে পাচারের সময় উদ্ধার হওয়া তিন শতাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে ৭০টি প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। মামলা চলমান থাকায় এগুলো হস্তান্তর করা হয়নি।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপির অনুপস্থিত নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নেওয়া নিদর্শনের মামলা নিষ্পত্তির পর ১৮টি স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়েছে। ৭০টির মামলা চলমান থাকায় এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হয়নি।”

তিনি বলেন, “২০০৮ সালের জানুয়ারি থেকে গত জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ৩ শ’ ৩৬টি বিভিন্ন ধরনের নিদর্শন প্রত্নতত্ত্ব অধিদফতর নিয়েছে। এর মধ্যে ৮৮টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সনাক্ত করা হয়েছে। বাকি ২ শ’ ৪৮টির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব না থাকায় সংশ্লিষ্টদের ফেরত দেওয়া হয়েছে।”

মন্ত্রী বলেন, “উদ্ধার করা পুরাকীর্তি বাংলাদেশ জাতীয় যাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদফতর ও বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।”

উদ্ধার করা পুরাকীর্তির তালিকা তুলে ধরে মন্ত্রী আরো বলেন, “চার বছরে (জানুয়ারি ২০০৮ থেকে ডিসেম্বর ২০১২) জাতীয় জাদুঘরে ৮৬টি পুরাকীর্তি সংগৃহীত হয়েছে।”

বিএনপির আরেক অনুপস্থিত সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, “গত চার বছরে ৫২টি সাংস্কৃতিক দল ১৮টি দেশ সফর করেছে। মোট ৫ শ’ ৩৬ জনের এসব সাংস্কৃতিক দলের পেছনে সরকারের ব্যয় হয়েছে ৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৯ শ’ ৫৯ টাকা।”

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান