৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১৫ পিএম BDST banglanew24
06 Aug 2012   03:11:50 PM   Monday BdST
E-mail this

কর্মীদের প্রতি বেস্ট এয়ার

তোমরা সুইসাইড কর!


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তোমরা সুইসাইড কর! কর্মীদের প্রতি বেস্ট এয়ার
ছবি : নুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেতন-বোনাসের দাবিতে বেস্ট এয়ারের টেকনিক্যাল অ্যাডভাইজার শামসুদ্দিন আহমেদসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

সোমবার বিকেল পৌনে তিনটা পর্যন্ত রাজধানী উত্তরার তিন নম্বর সেক্টরে নাটোর টাওয়ারে কর্মকর্তারা অবরুদ্ধ রয়েছেন।

ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠান বেস্ট এয়ারের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপটেন আনিসুর রহমান বলেন, “আমরা অবরুদ্ধ হয়ে আছি। আমি নিজেও একজন চাকরিজীবী। মালিকপক্ষের লোকজন আমাদের সুইসাইড করার কথা বলেছেন। এটা অত্যন্ত অমানবিক।”

জানা গেছে, এদিন সকালে ডেসটিনি গ্রুপের এয়ারলাইন্স বেস্ট এয়ারের একাধিক কর্মী বেতন-বোনাসের দাবিতে শামসুদ্দিনের কাছে যান। এসময় শামসুদ্দিন বলেন, “তোমাদের বেতন দিতে পারব না। যা ইচ্ছা তোমরা তাই কর।”

ক্ষুব্ধ কর্মীরা বলেন, “আপনারা যদি ঈদের আগে বেতন-বোনাস না দেন, তাহলে আমরা সুইসাইড করব।”

শামসদ্দিন বলেন, “তোমরা সুইসাইড কর, রক্তপাত ঘটাও। আমরা কিছু করতে পারব না।”

সম্প্রতি ডেসটিনির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেস্ট এয়ারের ব্যাংক হিসাবদ জব্দ করে সরকার। প্রায় ২৬০ জন কর্মী কাজ করছেন বেস্ট এয়ার এয়ারলাইন্সে। কেউই বেতন-বোনাস পাননি।

২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া এই এয়ারলাইন্সটি কিনে নেয় ডেসটিনি গ্রুপ। এরপর দ্রুততার সঙ্গে অপারেশনে যেতে কাজ শুরু করে। এ পর্যন্ত বেস্ট এয়ার ১২ জন বৈমানিক, ৩৪ জন কেবিন ক্রুসহ সব মিলিয়ে প্রায় তিন শতাধিক লোক নিয়োগ দেয়।

গত মে মাসে রাজস্ব ফাঁকির অভিযোগে বাংলাদেশ ব্যাংক ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ সবার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। ওই নির্দেশের পরও বেস্ট এয়ারের কর্মীদের বেতন ভাতা নিয়মিতই হতো।

বেতন বন্ধ হয়ে যাওয়ার পর কেবিন ক্রু, প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগ থেকে ২০/২৫ জন কর্মী বেস্ট এয়ার ছেড়ে চলে গিয়েছেন। কর্মীদের সবাই বেতনের আশায় এক মাস, দুই মাস করে নিদারুণ কষ্টের মধ্য দিয়ে চার-চারটি মাস কাটাচ্ছেন।
 
ঈদের আগে এই প্রতিষ্ঠানের সবাই যাতে সব বকেয়া বেতনসহ বোনাস পান সেজন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
আইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার
, কনসালট্যান্ট এডিটর 
jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান