৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:২৪ এএম BDST banglanew24
13 Feb 2013   04:43:50 PM   Wednesday BdST
E-mail this

পদত্যাগের ঘোষণা জাবি উপাচার্যের


ওয়ালিউল্লাহ, জাবি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদত্যাগের ঘোষণা জাবি উপাচার্যের

জাবি থেকে: পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

বুধবার বিকাল সোয়া ৪টায় জাবি সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

আনোয়ার হোসেন বলেন, ‘‘গত মঙ্গলবারের ঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমার কাছে পদত্যাগের দাবি জানানো হয়েছে। আমি তাদের দাবি মেনে নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ পদত্যাগের জন্য যা যা করণীয়, আমি তা করবো।’’

তিনি বলেন, ‘‘আমি দীর্ঘ ৯ মাস এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছি। এ সময়ের মধ্যে আমি আমার দায়িত্বে অবহেলা করিনি।’’

তিনি বলেন, ‘‘শিক্ষকরা বলেছেন যে, এই বিশ্ববিদ্যালয়ে শিবির নেই। আমি তাদের বলেছি, আপনাদের ধারণা ভূল। যাই হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয় এটি।’’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন, রেজিস্টার আবু বকর সিদ্দিক প্রমুখ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলবারের ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিরাপত্তা প্রদানে ব্যর্থতা ও মিডিয়ার সামনে শিক্ষার্থীদের নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে উপাচার্য, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন বলেন, ‘‘বর্তমান উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় চালাতে পুরোপুরি ব্যার্থ হয়েছেন এবং নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছেন। তাই শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতভাবে ৭২ ঘন্টার মধ্যে উপাচার্য, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করা হয়েছে।’’

এ দাবিতে তারা ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে জানান।

এর আগে সকাল ৯টায় অনুষ্ঠিত জরুরি এক সিন্ডিকেট সভায় যথাসময়ে অ্যাম্বুলেন্স সরবরাহে ব্যর্থতা, চিকিৎসা প্রদানে অবহেলার অভিযোগে মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, উপাচার্যের বাসাসহ বিভিন্ন ভবন ও শিক্ষকদের বাসা ও গাড়ি ভাংচুরের ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেনকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহসান, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক সোহেল আহমেদ ও তরিকুল ইসলাম। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্টার মোহাম্মদ আলী। কমিটিকে আগামী ১৪ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে উপাচার্য পদত্যাগের গুঞ্জণ শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আওয়ামীপন্থী শিক্ষক উপাচার্য হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের মধ্যে অনেকে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগের সময়ও উপাচার্য হওয়ার স্বপ্ন দেখেছিলেন।

অপরদিকে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ না করার জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জুনিয়র কর্মীরা। তারা ৫টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শেষে অবরোধ তুলে ফেলেন।

উল্লেখ্য, মঙ্গবার রাতে সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল মালেক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে প্রথমে সাধারণ শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার, উপাচার্যের বাসভবন, আবাসিক শিক্ষকদের বাসায় হামলা চালান এবং রেজিস্টার ভবন ও প্রসাশনিক ভবনে ব্যাপক ভাংচুর করেন। এ ঘটনায় উপাচার্য শিবিরকে দায়ী করেন।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এটি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান