১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৪৫ পিএম BDST banglanew24
18 Mar 2013   12:12:22 PM   Monday BdST
E-mail this

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে।

বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ মিতালী ২-এর সুপারভাইজার মো. সাঈদ বাংলানিউজকে জানান, হরতাল থাকলেও তার প্রভাব লঞ্চ চলাচলে পড়ে না। যাত্রী কিছুটা কম থাকলেও মালিকরা নিজ উদ্যোগে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখেন।

ঢাকা-শরীয়তপুর রুটে চলাচলকারী লঞ্চের কর্মচারী ইমরান বাংলানিউজকে বলেন, “হরতাল হলেও রুটের যাতায়াত ঠিক রাখতে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়।”

বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর এবি মাহমুদ বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘাটে ভিড়েছে ২৮টি লঞ্চ, আর ছেড়ে গেছে ৬টি। যা অন্যান্য দিনের মতোই।

তিনি বলেন, “হরতাল হলেও লঞ্চ চলাচলে এর কোনো প্রভাব পড়ে না। লঞ্চ চলাচল স্বাভাবিকই থাকে।’’

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
এমএমএস/জেএনএ/ সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান