ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের মাস্টার্স শেষ পর্বের প্রাইভেট রেজিস্ট্রেশন অনলাইনে করার সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি ছাড়া ১৭ ফেব্রুয়ারি ও বিলম্ব ফি সহ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর