৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৩১ এএম BDST banglanew24
30 Jan 2013   06:55:12 PM   Wednesday BdST
E-mail this

এবার লারাকে পেয়ে অভিভূত মফস্বল শিক্ষার্থীরা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এবার লারাকে পেয়ে অভিভূত মফস্বল শিক্ষার্থীরা
ফাইল ছবি

চট্টগ্রাম: বুধবার সকালে বিদ্যালয়ে প্রবেশ করে অভিভূত হাটহাজারী সদরের পার্বতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ তাদের বিদ্যালয়ের চেহারা আজ অন্যরকম।

বিদ্যালয়কে সাজানো হয়েছে নানা রঙের ব্যানার আর ফেস্টুনে। বিভিন্ন রঙের পতাকা উড়ছে পতপত করে। বিদ্যালয় প্রাঙ্গণকে করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন। বিদ্যালয়ে এ যেন বর বরণের আয়োজন।

এক অর্থে তাই। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দুপুরে বরণ করে নিল ক্রিকেট বরপুত্র ব্রায়ান লারাকে। ক্ষুদে শিক্ষার্থীদের এ উৎসবে অংশ নিয়েছে বড়রাও।

মঙ্গলবার ক্রিকেট রাজপুত্রকে ভালোবাসায় সিক্ত করেন নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আর বুধবার কিংবদন্তী এ খেলোয়াড়কে ভালোবাসায় সিক্ত করলেন মফস্বলের শিক্ষার্থীরা।

নগরীর বিদ্যালয় পরিদর্শনে ব্রায়ান লারার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিংস’র কর্মকর্তারা। খেলোয়াড়দের অনুপস্থিতি কিছুটা হলেও হতাশাগ্রস্থ করেছিল শিক্ষার্থীদের।

তবে হাটহাজারীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এদিন হতাশ হতে হয়নি। ব্রায়ান লারা পুরো চিটাগং কিংসকে নিয়ে পরিদর্শন করেছেন হাটহাজারীর তিন শিক্ষা প্রতিষ্ঠান।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী খেলোয়াড় ব্রায়ান লারা চিটাগং কিংস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন।  

প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতিতেই এমনিতে মুখরিত থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। তবে বুধবারের সকাল ছিল ব্যতিক্রম। এদিন তারা বিশ্বখ্যাত ও জাতীয় ক্রিকেটারদের সরাসরি দর্শন লাভ করেছে।

এত কাছে পেয়ে অটোগ্রাফ নেওয়ার সুযোগ তাই হাতছাড়া করতে রাজি ছিলেন না কেউ। তবে শেষ পর্যন্ত সৌভাগ্যবানের সংখ্যা সীমিত।

ব্রায়ান লারা ও চিটাগং কিংসের খেলোয়াড়দেরকে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধণার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। হাটহাজারী উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত জাহানের সভাতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল, ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আছলাম মোরশেদ উপস্থিত ছিলেন।

ব্রায়ান লারা ও চিটাগং কিংসের খেলোয়াড়দেরকে সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা যাওয়ার পথে হাটহাজারীতে এ সংবর্ধনা অনুষ্ঠানের ‍আয়োজন করা হয়।

রাউজান যাওয়ার পথে ব্রায়ান লারা ও তার দল ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানেও ব্রায়ান লারাকে সংবর্ধনা দেওয়া হয়।

ব্রায়ান লারাও নিরাশ করেননি আয়োজকদেরকে। তিনি  কর্মকর্তাদের ব্যাটে অটোগ্রাফ দেন।

 বাংলাদেশ সময়:১৮৫৫ঘণ্টা, জানুয়ারি ৩০ ২০১৩

 এসজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান