১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:৪৮ এএম BDST banglanew24
06 Jan 2013   09:39:08 PM   Sunday BdST
E-mail this

আইফোন লড়াইয়ে লুমিয়া ৯২০!


সাব্বিন হাসান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইফোন লড়াইয়ে লুমিয়া ৯২০!

নকিয়া। এক নামেই বিখ্যাত। তবে এ মুহূর্তে টিকে থাকার লড়াই করছে। একমাত্র ভরসা লুমিয়া সিরিজ। ভারতে লুমিয়া ৯২০ মডেল নিয়ে চলছে নতুন উন্মাদনা। তবে দাম আর বৈশিষ্ট্য গুণে ‘লুমিয়া-৯২০’ অ্যাপলের আইফোন(৫) এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রিকে কঠিন প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

ফিনিশ হ্যান্ডসেট নির্মাতা নকিয়া গত বছর থেকেই বিশ্বপ্রযুক্তি বাজারে নিজেকে চাঙ্গাভাবে উপস্থিত করে তোলার চেষ্টা করছে। আর তাতে সফলতাও এসেছে। তবে ঈর্ষণীয় কিছু নয়। আসছে মার্চের মধ্যে ‘লুমিয়া-৯২০’ নতুন সমীকারণও উপহার দিতে পারে।

নকিয়া বহুল প্রত্যাশিত এ লুমিয়া-৯২০ মডেলে ‘পলিকারবোনেট প্ল্যাস্টিক কেসিং’ অবয়ব আছে। ফলে এটি আইফোন(৫) মডেলের তুলনায় আকৃতিতে পাতলা এবং ওজনে হালকা।

নকিয়ার ডিজাইন কারখানায় এটি ‘ক্যাটওয়াক’ কোডনেম নামে প্রস্তুত হচ্ছে। আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নকিয়া ওয়ার্ল্ড ইভেন্টে অ্যালুমিনিয়ামভিত্তিক লুমিয়া ৯২০ নতুন আঙ্গিকে প্রদর্শিত হবে। এরই মধ্যে ভারতের বাজারে নিজের অবস্থানে লুমিয়া কতটা সফল হবে তা সুনিশ্চিত হবে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে লুমিয়া ৯২০ এবং ৮২০ মডেল দর্শক অভিমতের জন্য প্রাথমিকভাবে প্রদর্শিত হয়। কিন্তু তখনই বাণিজ্যিক বিপণনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নকিয়া।

নকিয়া স্মার্টফোনে টিকে থাকার জন্য লুমিয়াই হচ্ছে এ মুহূর্তের ভরসা। তাই ফিচারগুণ, অবয়ব এবং ওজনের সমীকরণে কোনোভাবেই পিছিয়ে থাকতে নারাজ নকিয়া।

লুমিয়া ৯২০
এ মডেলের বৈশিষ্ট্যের মধ্যে আছে ৪.৫ ইঞ্চি পিওরমোশন এইচডি প্লাস ডিসপ্লে, তারহীন চার্জার এবং ২০০০ মেগাহার্টজের ব্যাটারি লাইফ।

লুমিয়া ৮২০
এটি হচ্ছে মাইক্রোসফট এবং নকিয়ার যৌথ প্রযোজনার প্রথম স্মার্টফোন। পরিচালনায় আছে ১.৫ গিগাহার্টজ কোয়ালকম এসফোর ডুয়্যাল-কোর প্রসেসর. ৪.৩ ইঞ্চির ক্লিয়ারব্যাক ডিসপ্লে, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ মেগাটিক্সেল রেয়ার ক্যামেরা সুবিধা।

এ ছাড়াও দামের তুলনামূলক বিচারে লুমিয়া ৯২০ মডেলের দাম ৪৫০ ডলার। এ হিসাবে লুমিয়া(৯২০) গ্যালাক্সি এসথ্রির চেয়ে ১০০ ডলার এবং আইফোন(৫) এর তুলনায় ২০০ ডলার কমে পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যবহারিক গুণ, অবয়ব আর আকৃতির গুণ বিচারে লুমিয়া এ মডেলের তুলনায় খুব বেশি পিছিয়ে নেই। এমনটাই বলছেন স্মার্টফোন বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান