ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে রোববার বেশ কয়েকটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও অনেকে আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
শহরের শিয়া এলাকায় ওই সব হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিরাপত্তা সূত্র জানায়, সাদর শহরের আউরফালি, কিয়ারা ও ফালাহ স্ট্রিট এলাকায় তিনটি বিস্ফোরণ হয়েছে।
তবে এ পর্যন্ত এসব হামলা চালানোর দায় কেউ স্বীকা করেনি। কিন্তু সাম্প্রতিক সহিংসতায় আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি উগ্রপন্থি গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়।
রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-ইরাকিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার আল-আমিন, আল-হুসেইনিয়া ও কামালিয়ায় বোমা বিস্ফোরণ হয়েছে। এসব এলাকায় নয়টি গাড়িবোমা হামলা হয়েছে।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, কয়েটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটনো হয়েছে বাজারের ব্যস্ততম বর্হিগমন পথগুলোর কাছে।
ইরাকে ২০০৬ ও ২০০৭ সালের তুলনায় সাম্প্রদায়িক সহিংসতা কম হলেও হামলা প্রায় হয়ে থাকে। মার্চে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে।
গত শনিবার তাল আফার শহরে আত্মঘাতী বোমা হামলায় ইরাকের গোয়েন্দা একাডেমির প্রধান আলি আউনি ও তার দুই দেহরক্ষী নিহত হন।
চলতি বছরে ইরাকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে জেনারেল আউনিকে হত্যা করা হল। এর আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের ফাল্লুজা শহরে পার্লামেন্টের এক বিরোধী দলীয় নেতাকে মেরে ফেলে দুষ্কৃতিকারীরা।
এ মাসের শুরুতে দেশটির শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে একাধিক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত ও একশ জনের বেশি লোক আহত হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭,২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com