ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর অসিত কুমার গঙ্গোপাধ্যায়ের(একে গঙ্গোপাধ্যায়)স্মরণসভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নর ড. আতিউর রহমান।
সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. সাহাব উদ্দিন, আবুল হাসনাত তৌফিক আহমেদ, মুরশিদ কুলী খান, বিশিষ্ট ব্যাংকার এ.বি.এস. আহমেদ, এ.কিউ. সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সৈয়দ আশরাফ আলী, সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ হারুন আবেদি, বর্তমান ডেপুটি গভর্নর এস.কে.সুর. চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।
উল্লেখ্য, এ কে গঙ্গোপাধ্যায় দেশ স্বাধীন হওয়ার পর এক কঠিন মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারস্পরিক সম্পর্ক স্থাপন ও রক্ষণে তিনি ছিলেন অসাধারণ। গত ১৪ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাঁর ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। তার জন্ম ১৯২৬ সালের ১ নভেম্বর বৃহত্তর ঢাকার মুন্সিগঞ্জে।
বাংলাদেশ সময়: ২০৫০ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৩
ইউএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর