৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:০২ পিএম BDST banglanew24
05 Jan 2013   10:51:32 PM   Saturday BdST
E-mail this

রাজধানীতে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীতে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা

ঢাকা: রাজধানীর শাহআলী থানা এলাকার কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড়ের বস্তিতে এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের পর ফাঁস দিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

শনিবার সন্ধ্যায় শাহআলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে। মেয়েটি চতুর্থ শ্রেণীতে পড়তো।

ওই স্কুলছাত্রী তার বাবা বাবুল মিয়া ও মা নার্গিস আক্তারসহ শাহআলী থানা এলাকার  কমার্স কলেজ সংলগ্ন খেয়া ঘাট এলাকায় ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নাগরি-সাগরি গ্রামে।

এ ঘটনায় শাহআলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বাংলানিউজকে বলেন, “ওই স্কুলছাত্রীর মৃতদেহ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় শাহআলী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, বাঁশের সঙ্গে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিলো।

এ ঘটনায় শাহআলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
জেএস/এআই সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান