৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:৪৪ এএম BDST banglanew24
18 Mar 2013   12:04:51 PM   Monday BdST
E-mail this

খুলনায় হরতাল সমর্থনে মিছিল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: আঠারো দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন সোমবার খুলনায় মিছিল করেছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

 সকালে নগরীর দৌলতপুরে বিএনপির একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম।

খালিশপুরে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কাজী সেকান্দার আলী ডালিম ও মহানগর বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মিঠু।

 নগরীর আহসান আহমেদ রোডে স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল হাসান দুলু।

এছাড়া ছাত্রদল নেতা আরিফুজ জামান আরিফের নেতৃত্বে নগরীর সিমেট্রি রোডেও একটি মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
মুন্না/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান