১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:০৯ এএম BDST banglanew24
18 Feb 2013   09:00:15 PM   Monday BdST
E-mail this

দুর্নীতির কোন দেশ কাল পাত্র নেই: শামসুল হুদা


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুর্নীতির কোন দেশ কাল পাত্র নেই: শামসুল হুদা
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: দেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, মানব সভ্যতার জন্মলগ্ন থেকেই দুর্নীতির অবস্থান লক্ষ্য করা গেছে। দুর্নীতির কোন দেশ কাল পাত্র ভেদ নাই।

ছোট বড়, ধনী-দরিদ্র, গণতান্ত্রিক-স্বৈরাচারী সকল দেশেই কমবেশী দুর্নীতি হয়ে আসছে। তবে বিগত তিন দশক যাবত দুর্নীতি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে অন্যতম প্রধান আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
 
সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জোহা দিবসে সিনেট ভবনে ‘শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতায় শিকড় থেকে শিখরে : ক্ষুদ্রাকার দুর্নীতি দমন’ শীর্ষক প্রবন্ধে তিনি এ কথা বলেন।

বৃহদাকার দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয় করে বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ কিংবা ভারী যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যানবাহন, সমরাস্ত্র ইত্যাদি ক্রয় করে থাকে।

বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, গ্যাস সঞ্চালন, পানি সরবরাহ, নদী ড্রেজিং বিভিন্ন কাজে বিরাট বিরাট অংকের টাকা ব্যয় করা হয়ে থাকে। এগুলো সবই বৃহৎ কার্যক্রম আর এগুলোর সাথে সংশি¬ষ্ট দুর্নীতিকে আমরা বৃহদাকার দুর্নীতি বা grand corruption বলতে পারি।

বৃহদাকার দুর্নীতি অতি অল্প সংখ্যক ব্যক্তির স্বার্থসিদ্ধিতে সহায়তা করে কিন্তু এর কুফল ভোগ করে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলেই। দুর্নীতি আক্রান্ত প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে সকলেরই জীবনাযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়।

রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর মো. আব্দুর রহিম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্মারক বক্তৃতার প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্ ও কোষাধ্যক্ষ প্রফেসর এম আব্দুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শহীদ ড. জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী নাসিরুদ্দিন শহীদের জীবনালেখ্য উপস্থাপন করেন।

বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও ড. বিলকিস জাহান লুম্বিনী বক্তৃতা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিলো ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ ও নীরবতা পালন।

রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন পেশাজীবী সমিতি ও ইউনিয়ন প্রভাত ফেরীসহ শহীদ জোহার মাজার ও স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ করেন।

সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ,কর্মকতার্-কর্মচারীগন দিবসটি পালন করেন। এদিন বিশ্ববিদ্যালয়ে মহান শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।

অপরদিকে জামায়াতের ডাকা সোমবার হরতালে বিশ্ববিদ্যালয়ে কোন প্রভাব পড়েনি।  

বাংলাদেশ সময় : ২০২০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
জনাব আলী/ সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান