১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:০৭ এএম BDST banglanew24
20 May 2012   08:34:32 PM   Sunday BdST
E-mail this

খালেদা জিয়া আমাদের নেত্রী: ব্যারিস্টার রফিক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খালেদা জিয়া আমাদের নেত্রী: ব্যারিস্টার রফিক

ঢাকা: বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, সুরঞ্জিতের বিষয়টি ঢাকার জন্য ইলিয়াসকে গুম করা হয়েছে। আর ইলিয়াসের বিষয়টি ঢাকার জন্য বিএনপি’র ৩৩ নেতাকে জেলে দেওয়া হয়েছে।

রোববার মহানগর নাট্যমঞ্চে ১৮ দলীয় জোট আয়োজিত দিনব্যাপী গণঅনশনে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।বক্তৃতাকালে তিনি খালেদা জিয়াকে ``আমাদের নেত্রী`` বলে উল্লেখ করেন।

ব্যারিস্টার রফিক জোর দিয়ে বলেন, ``ইলিয়াস আলী এখনো জীবিত আছেন। তার  কথা ভুলে গেলে চলবে না। আমি ইলিয়াসের বাসায় গিয়েছি।``

প্রবীণ এই আইনজীবী খালেদা জিয়াকে ``আমাদের নেত্রী`` বলে উল্লেখ করে বলেন, ``তিনি (খালেদা জিয়া) দেশে হরতালের রাজনীতির বাইরে অনশনের মাধ্যমে প্রতিবাদের ভিন্ন একটি মেথড সৃষ্টি করেছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই।``

তিনি বলেন, ``আমি রাজনীতি করি না, আমি হরতালের রাজনীতির বিরোধী। এ ধরনের অনুষ্ঠানকে স্বাগত জানাতে এসেছি।``

দুই নেত্রীর সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ``শান্তি চাইলে দুই নেত্রীকে সংলাপে (ডায়ালগে) অংশ নিতে হবে। কিন্তু এ উদ্যোগ নেবে কে? আমি বলব, প্রধানমন্ত্রীকেই প্রথম উদ্যোগ নিতে হবে। প্রস্তাব দিলে আমাদের নেত্রী (খালেদা জিয়া) যাবেন কি না তা আগে প্রস্তাব দিয়েই দেখুন। তিনি না গেলে জনগণই বিচার করবে।``

তিনি বলেন, ``তত্ত্বাবধায়ক নিয়ে এ সরকারের এলার্জি আছে। যদি তত্ত্বাবধায়ক নিয়ে এলার্জি থেকে থাকে তাহলে অন্য ব্যবস্থা হতে পারে। কিন্তু এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।``

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ২০, ২০১২
এমকে/ জেডএম

সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান