৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:০৩ পিএম BDST banglanew24
05 Jan 2013   03:56:13 PM   Saturday BdST
E-mail this

দেশে প্রতিমাসে ১০ কোটি টাকার ই-শপিং!


আইসিটি রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশে প্রতিমাসে ১০ কোটি টাকার ই-শপিং!
ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ব্যাংক এবং বেসিসের যৌথ উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত ই-কমার্স সপ্তাহের সূচনা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

জনসাধারণকে অনলাইনে কেনাকাটা করতে এবং ব্যবসায়ীদের ই-কমার্সের ব্যাপারে উৎসাহিত করতে সপ্তাহব্যাপী এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘শপ অনলাইন: এনিথিং, এনিটাইম’ বার্তায় এ সম্মেলন শুরু হয়েছে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার। এ ছাড়াও বক্তব্য রাখেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর।

আয়োজক সহযোগীদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিন এবং এসএসএল কমার্সের সিইও সাইফুল ইসলাম। ই-কমার্স সপ্তাহের আহ্বায়ক বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহসান।

এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করেছে। শুরুতে মাত্র কয়েকটি ব্যাংক দিয়ে পেমেন্ট সুইচের যাত্রা শুরু হলেও এ জানুয়ারির মধ্যেই সবগুলো ব্যাংক এ পেমেন্ট সুইচের আওতায় চলে আসবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।

এ মুহূর্তে দেশে ৪৬ লাখ কার্ড ব্যবহারকারী আছে। এ কার্ড ব্যবহার করে গ্রাহকেরা যেকোনো পণ্য ও সেবা ক্রয় করতে পারেন এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করেন। ই-কমার্স সপ্তাহকে কেন্দ্র করে ই-কমার্স বিষয়ক সচেতনতা বছরব্যাপী কার্যকর করতে হবে।

ই-কমার্স কার্যক্রম জনপ্রিয় করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সম্ভব সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে। এ ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের এসএমই উদ্যোক্তাদের নানা রকম পণ্য বিশ্বব্যাপী বিপণনে সহযোগিতা দেওয়ার জন্য বেসিসকে এগিয়ে আসার আহ্বান জানান। এখন দেশে প্রতিমাসে ১০ কোটি টাকার মতো অনলাইন লেনদেন হচ্ছে। আর প্রতিমাসেই এ লেনদেন তুলনামূলকভাবে বাড়ছে।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ই-কমার্স সপ্তাহ আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপী এ আয়োজনের মধ্যে থাকছে ৪টি গোলটেবিল বৈঠক, একটি সেমিনার, দুটি টেকনিক্যাল সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ই-কমার্স প্রচারমূলক বিশেষ কার্যক্রম ও প্রদর্শনী।

এছাড়াও বসুন্ধরা সিটি শপিং মলে ১১ ও ১২ জানুয়ারি থাকছে বিশেষ প্রচারণা ও ক্রেতাদের সঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠানসমূহের সরাসরি মতবিনিময়ের সুযোগ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে কনসার্ট।

এবারের ই-কমার্স সপ্তাহের সহযোগী হিসেবে সক্রিয়ভাবে কাজ করছে ৮টি প্রতিষ্ঠান। সূর্যমুখী, আমার দেশ আমার গ্রাম, পেজা, রকমারি ডটকম, আজকের ডিল, এখনই ডটকম, বিকাশ এবং অসকম। এ ছাড়াও অংশগ্রহণকারী আরও ৪টি প্রতিষ্ঠান হচ্ছে অ্যাড টু ক্লিকস, ষোলআনা, বিপণী ডটকম এবং ওয়েবশহর।

বাংলাদেশ সময় ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান