৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:০৩ এএম BDST banglanew24
06 Mar 2013   04:55:21 AM   Wednesday BdST
E-mail this

হুগো চাভেজের জীবনাবসান


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হুগো চাভেজের জীবনাবসান

ঢাকা: ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ও প্রেসিডেন্ট হুগো চাভেজ মারা গেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।

তার মৃত্যুর পর সে দেশে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, তার মৃত্যুর খবরে দেশজুড়ে গভীর শোক নেমে আসে। মানুষজন দলে দলে প্রকাশ্যেই কাঁদতে শুরু করেন। তবে চাভেজের মৃত্যু সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। তাদের ধারণা, শত্রুদেশ তাদের প্রিয় নেতার অসুস্থতা ও মৃত্যুর জন্য দায়ী।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবাদ মাধ্যমকে চাভেজের মৃত্যুর খবর জানিয়ে বলেন, মাত্র ৫৮ বছর বয়সে এই বিপ্লবীর মৃত্যু হয়েছে।
Chevejsm
তিনি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে প্রচারিত আবেগজড়িত কণ্ঠে এ ঘোষণা দেন।

নিকোলাস স্থানীয় টেলিভিশন ঘোষণায় বলেন, “আমরা সবচাইতে কঠিনতম ও শোকাবহ খবর জানাচ্ছি যে, আমাদের কমরেড প্রেসিডেন্ট হুগো চাভেজ আজ (মঙ্গলবার) বিকেল ৪টা ২৫ মিনিটে মারা গেছেন।”

তিনি বলেন, “কমিশন খতিয়ে দেখবে যে, চাভেজের অসুস্থতার জন্য দেশের শত্রুরা দায়ী কিনা।”

তিনি তার ঘোষণায় দেশের মানুষকে শান্ত থাকতে বলেন এবং জানান, দেশের সার্বভৌমত্ব ও একতা রক্ষায় পুলিশের পাশাপাশি দেশব্যাপী সামরিক বাহিনী কাজ করবে।

তিনি ঘোষণায় বলেন, “চাভেজ শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং মৃত্যুর আগের কয়েক ঘণ্টা অত্যন্ত জটিল অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি।”

নিকোলাস ঘোষণায় জানান, এছাড়া ভেনেজুয়েলার সামরিক বাহিনীতে গোয়েন্দাগিরি করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

তিনি ঘোষণায় আরও বলেন, “ভেনেজুয়েলার নেতা চাভেজ গত দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অত্যন্ত জটিল অবস্থার মধ্যে ছিলেন এবং এই সময় শত্রুরা জঘন্য ভূমিকা পালন করে।” নিকোলাস জানান, ২০১১ সালে প্রথম চাভেজের ক্যান্সার ধরা পড়ে।

এদিকে, ভেনেজুয়েলার রেডিও সে দেশে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর প্রচার করে।

ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কংগ্রেস নেতা ডিয়োসদাদু ক্যাবিলো অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, হুগো চাভেজের শেষকৃত্য শুক্রবার কারাকাস অঙ্গরাজ্যে সম্পন্ন হবে। তার আগ পর্যন্ত তার মরদেহ সামরিক একাডেমিতে রাখা হবে।

কর্তৃপক্ষ আশা করছে, শেভেজের শেষকৃত্যে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করবে। এছাড়া বিশ্বনেতৃত্ব এদিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।Chevej

বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

জাতিসংঘের মহাসচিব বানকি-মুন এক শোকবার্তায় চাভেজের পরিবার এবং সে দেশের জনগণের প্রতি সান্ত্বনা জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন এক বিবৃতিতে চাভেজের মৃত্যুকে ‘শোকাবহ’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “তিনি (হুগো চাভেজ) তার দেশ ছাড়াও সারা বিশ্বের একজন মহান নেতা ছিলেন।”

এদিকে, হোয়াইট হাউস থেকে এক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, হুগো চাভেজের মৃত্যুর পর যে সংকট তৈরি হয়েছে, এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাধারণ মানুষের প্রতি আবারও সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং আশা করছে, সে দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনমূলক সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে।

প্রতিক্রিয়ায় জানানো হয়, ভেনেজুয়েলায় এক নতুন অধ্যায় শুরু হয়েছে। মার্কিন যু্ক্তরাষ্ট্র সে দেশের গণতান্ত্রিক নীতিমালা উন্নয়নে প্রত্যয় ব্যক্ত করছে। যুক্তরাষ্ট্র আশা করে, সে দেশ আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করবে।

তবে চাভেজের মৃত্যুর খবরে ভেনেজুয়েলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। দলে দলে তার সমর্থকরা প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন।

চাভেজের মৃত্যুর খবরে আজের্ন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কিরচনার তার সব কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করেন।

কলম্বিয়ান প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ কলম্বিয়ান সরকার ও রিভিউশ্যনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার মধ্যে শান্তি আলোচনায় ভূমিকা রাখায় চাভেজের প্রশংসা করেন।

তিনি বলেন, “আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি চাভেজের স্মৃতির প্রতি।  তিনি কলম্বিয়ায় শান্তি আনার জন্য যে স্বপ্ন দেখতেন, তা আমরা পূরণে অঙ্গীকারবদ্ধ থাকবো।”

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান