৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৪৫ এএম BDST banglanew24
05 Jan 2013   01:26:13 PM   Saturday BdST
E-mail this

ই-কমার্স ব্যাংকের অবকাঠামো ব্যয় কমাবে: গভর্নর


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ই-কমার্স ব্যাংকের অবকাঠামো ব্যয় কমাবে: গভর্নর
ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ই-কমার্স সিস্টেম চালু হলে ব্যাংকের অবকাঠামো ব্যয় কমবে।

এর ফলে একটি নতুন দুয়ার খুলে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন,“এর মাধ্যমে আমরা একসঙ্গে কাজ করতে পারবো।”

শনিবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ই-কমার্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

গভর্নর বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ ব্যবস্থা চালু করেছে। কয়েকটি ব্যাংক দিয়ে এ কার্যক্রম শুরু হলেও আগামী এক মাসের মধ্যে অন্যান্য ব্যাংকগুলোকেও এ কার্যক্রম চালুর অনুরোধ জানাবো। এ সার্ভিসের মাধ্যমে যে কোনো ব্যাংকের গ্রাহক সহজেই অন্য যে কোনো ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারবেন। ফলে ব্যাংকের অবকাঠামোগত খরচ কমে আসবে।’’

আন্তর্জাতিক প্রেক্ষিত তুলে ধরে তিনি বলেন, ‘‘পৃথিবী বদলে যাচ্ছে। এই বদলে যাওয়ার সময়ে বাংলাদেশ তার সমস্ত গ্লানি পাশ কাটিয়ে সারা বিশ্বে নতুন করে নিজেকে চেনাচ্ছে।”

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এ ই-কমার্স সপ্তাহের আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাস গুপ্ত অসীম কুমার। স্বাগত বক্তব্য রাখেন, বেসিসের সভাপতি ফাহিম মাশুর‍ুর।

সপ্তাহব্যাপী এ আয়োজনে চারটি গোলটেবিল বৈঠক, একটি সেমিনার, দু’টি টেকনিক্যাল সেশনসহ  ই-কমার্স প্রচারণামূলক নানা কার্যক্রম থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৩
এমআইএইচ/সম্পাদনা: আশরাফুল ইসলাম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান