৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:২৬ পিএম BDST banglanew24
30 Jan 2013   08:53:59 PM   Wednesday BdST
E-mail this

সাইডলাইনে থেকেও খেলছেন চন্দরপল


স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাইডলাইনে থেকেও খেলছেন চন্দরপল

চট্টগ্রাম: ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল এবার খেলছেন সিলেট রয়্যালসে। খেলছেন না বলে স্কোয়াডে আছেন বলাই ভালো। কারণ তিনি দলে থাকলেও এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তাকে ছাড়াই সিলেট টানা ম্যাচ জিতেছে। খেলার সুযোগ না পেলেও মনে কষ্ট পুষে রাখেননি ক্যারিবীয় এই অভিজ্ঞ ক্রিকেটার। বরং সাইডলাইনে বসেও দলকে পরামর্শ দিয়ে সাহায্য করছেন বলেই জানলেন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দরপল যে উত্তরগুলো দিয়েছেন সেখান থেকে আকর্ষণীয় অংশ তুলে ধরা হলো।

প্রশ্ন: এই দলের সঙ্গে কেমন লাগছে?

চন্দরপল: সত্যিকারেই ভালো লাগছে। দলের সঙ্গে আমার অন্তর্ভু্িক্তর আগেই তিনটা ম্যাচ জিতেছে। চতুর্থ জয় এখানে এসে দেখেছি। এরপর পঞ্চম ম্যাচটিতেও জয় পায়। শেষ গেমটা আমরা হেরেছি। ছেলেরা ভালো খেলছে এবং আমরা দারুণ একটা ইউনিট।

প্রশ্ন: টি-টোয়েন্টি ফর্মেটে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার থাকে?

চন্দরপল: এটা আরেকটি ফর্মেট। এর সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট ম্যাচ যেটাই হোক মানিয়ে নিতে হয়।  

প্রশ্ন: ছেলে ত্যাগনারায়ন চন্দরপলকে ব্যাটিং টিপস দেন?

চন্দরপল: খেলা নিয়ে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবং এটা সে করছেও। কঠোর পরিশ্রম করলে এর সুফল সে পাবেই। এখানেও তার অনেক শেখার আছে। এই ১৬ বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে। সত্যিই সে খুব ভালো করছে।

প্রশ্ন: বিপিএলের প্রথম আসরেও আপনি খেলেছেন, কী কী উন্নতি লক্ষ্য করছেন?

চন্দরপল: আগের বছরের চেয়ে এবার অনেক উন্নতি চোখে পড়ছে। টুর্নামেন্ট শুরুর পর প্রচুর দর্শক এসেছে। এবারও অনেক দর্শক দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্রিকেটও এ থেকে উপকৃত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, গতবছর এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর এশিয়া কাপের শিরোপাই জিতে যাচ্ছিলো বাংলাদেশ। উন্নতি হয়েছে বলেই তারা আমাদের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতেছে। তারা টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে খুব ভালো করছে। টেস্ট ক্রিকেটে তাদেরকে আর খেলতে হবে এবং যেখানে উন্নতি করারা প্রয়োজন আছে।

প্রশ্ন: গত বছরের পুরো টাকা পেয়েছেন?

চন্দরপল: অন্য দল কী করেছে আমি জানি না। তবে গত বছর আমাদের দল পুরো টাকা পরিশোধ করেছে। এ বছরেরটা এখনও জানি না।

প্রশ্ন: গত দুই মাস ধরে আপনি খেলার মধ্যে নেই, কারণ কী?

চন্দরপল: আগেও বলেছি, আমরা এসে দেখেছি দল ভালো করছে। টানা পাঁচটা ম্যাচ আমরা জিতেছি। যখন ভালো খেলে তখন উইনিং ইউনিট কেউ ভাঙতে চায় না। সাইডলাইনে থেকেও আপনারর দলকে সাপোর্ট করতে হবে। ছেলেরা ভালো করতে থাকলে আমি সুযোগ চাইতে পারি না। কোচ এটা করছে এবং খেলোয়াড়রাও তাদের দায়িত্ব পালন করছে। আমি তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এসএ/এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান