৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২১ এএম BDST banglanew24
05 Mar 2013   03:53:27 PM   Tuesday BdST
E-mail this

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতার

ঢাকা: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, মালের একটি নিম্ন আদালত তৃতীয় বারের মতো নাশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

নাশিদের বিরুদ্ধে অভিযোগ ২০১২ সালে ক্ষমতায় থাকাকালে ফৌজদারি আদালতের প্রধান বিচারপতিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তিনি।

মালদ্বীপ সরকারের মুখপাত্র শাওনা আমিনাৎ নাশিদের গ্রেফতারের খবর নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, “কিছুক্ষণ আগে মালের বাসভবন থেকে বিপুলসংখ্যক পুলিশ নাশিদকে গ্রেফতার করে।”

অভিযোগের প্রেক্ষিতে যদি নাশিদ দোষী সাব্যস্ত হন তবে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধাজ্ঞা আসতে পারে নাশিদের ওপর।

এজন্য নাশিদের দল বলছে, নাশিদের বিরুদ্ধে মামলা আগামী নির্বাচনে তাকে অংশগ্রহণ থেকে বিচ্যুত রাখার ষড়যন্ত্র।

এর আগে নাশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ১৩ ফেব্রুয়ারি ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন নাশিদ। ১১ দিন পর রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শে গত শুক্রবার ভারতীয় দূতাবাস ছাড়েন নাশিদ।

অবশ্য গ্রেফতার হওয়ার আগে নাশিদ সংবাদ মাধ্যমকে বলেছিলেন, নিম্ন আদালত অসাংবিধানিক, যদি তাকে অভিযুক্ত করা হয় তবে প্রতিবেশি ভারত যেন হস্তক্ষেপ করে।

উল্লেখ্য, মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদ। কিন্তু গত বছর এক বিতর্কিত পুলিশ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি।

বাংলাদেশ সময় : ১৫৪৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান