৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৩৯ পিএম BDST banglanew24
17 Feb 2013   12:21:32 AM   Sunday BdST
E-mail this

মধুপুরে শিক্ষার্থীদের হাতে পদার্থবিদ্যার প্রশ্নপত্র


মধুপুর প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর(টাংগাইল): রোববার অনুষ্ঠিতব্য পদার্থবিদ্যার প্রশ্নপত্র মধুপুরের অনেক শিক্ষার্থীর হাতেই শনিবার দুপুর থেকে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরীক্ষার্থীরা এই প্রশ্নপত্র নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
 
জানা যায়, শিক্ষার্থীরা উচ্চমূল্যে এই প্রশ্নপত্র কিনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

নাম প্রকাশ না করা শর্তে এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, আমি গণিত প্রশ্নে হুবহু মিল পেয়ে পদার্থবিদ্যার প্রশ্নকে হেলা করতে পারছি না।

তবে তিনি কিভাবে এই প্রশ্ন পেয়েছেন তা জানাননি।

এ বিষয়ে প্রধান পরীক্ষা কেন্দ্রের (মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক লুলুর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষযে কিছু জানেন না বলে বাংলানিউজকে জানান।

এছাড়া মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ বিষয়টি তার জানা নেই বলে বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭,২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান