১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:০৬ এএম BDST banglanew24
01 Jul 2012   07:01:18 PM   Sunday BdST
E-mail this

জৈন্তাপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির লজ্জাবতী বানর


অপূর্ব শর্মা, কন্ট্রিবিউটিং রিপোর্টার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জৈন্তাপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির লজ্জাবতী বানর

সিলেট: সিলেটের জৈন্তাপুরে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর ধরা পড়েছে। রোববার সকালে উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের শিশুরা বানরটিকে আটক করে। বর্তমানে বানরটি বনবিভাগের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজানীনগর গ্রামের একটি বাড়ির গাছের ডালে লজ্জাবতী বানরটিকে দেখতে পেয়ে স্থানীয় শিশুরা ধাওয়া করে। এক পর্যায়ে শিশুরা বানরটিকে আটক করে।

স্থানীয় বাসিন্দা রাজীব শর্মা বানরটি আটকের খবর পেয়ে শিশুদের কাছ থেকে সেটি উদ্ধার করে উপজেলা শহরে নিয়ে আসেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগকে অবহিত করেন। বিকাল ৩টায় বন বিভাগের একজন গার্ড এসে বানরটিকে নিয়ে যায়।
 
উত্তর সিলেট রেঞ্জ-২ এর কর্মকর্তা এনায়েতুর রহমান খান জানান, এটি একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। জৈন্তাপুর এলাকায় এরকম বানর নেই। পাহাড়ী ঢলে এটা ভারত থেকে ভেসে এসে থাকতে পারে। বানরটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ০১ জুলাই, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান