১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:৪৩ এএম BDST banglanew24
18 Feb 2013   08:10:22 PM   Monday BdST
E-mail this

হরতালের প্রতিবাদে পদার্থবিদ্যা, অন্যদের খবর নেই


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে পরীক্ষায় অংশ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। তবে অন্য কোন বিভাগে ক্লাস-পরীক্ষার কোন খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল ৯টা থেকে পদার্থবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ১০৭ নম্বর কোর্সের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন।

বিভাগের প্রফেসর ড. অরুণ কুমার দেব বাংলানিউজকে জানান, সোমবার পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী প্রথমবর্ষের শিক্ষার্থীরা তাদর ১০৭ নম্বর কোর্সের ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন। সবাই নির্দিষ্ট সময়ের আগেই হলে চলে এসেছিলেন বলে তিনি জানান।

পদার্থ বিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র বলেন,‘পরীক্ষা চলাকালীন রাজনৈতিক দলের হরতালের কারণে অনেক সময় তা স্থগিত করে দেওয়া হয়। এতে আমাদের সেশনজটসহ বিভিন্ন একাডেমিক সমস্যার মুখোমুখি হতে হয়। তাই আমরা হরতাল প্রত্যাখ্যান করে পরীক্ষা দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লা বাংলানিউজকে জানান, অন্যান্য হরতালের চেয়ে সোমবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি ছিল। বিশ্ববিদ্যালয় থেকে নগরীতে শাটল ট্রেন চলাচল করেছে।

তবে ক্যাম্পাসে বাস চলাচল করলেও চট্টগ্রাম নগরী ও বিশ্ববিদ্যালয়গ‍ামী কোন বাস চলাচল করেনি বলে জানান প্রক্টর।

সিরাজ উদ-দ্দৌল্লা বলেন, ‘কোন বিভাগে ক্লাস-পরীক্ষার কোন খবর পাইনি।’

এদিকে হরতালে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮,২০১৩
এমবিএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান