৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:৩৫ পিএম BDST banglanew24
27 Jan 2013   02:13:02 PM   Sunday BdST
E-mail this

ফরিদপুরে ৪ ফেব্রুয়ারি ফ্রি প্লাস্টিক সার্জারি-চক্ষু শিবির ক্যাম্প শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি প্লাস্টিক সার্জারি ও চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ক্যাম্প চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফরিদপুর জেনারেল হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগ ও বিএমএর সহযোগিতায় এবং ফরিদপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ফরিদপুরের বিশিষ্ট্য সমাজ সেবক ও শিল্পপতি শামিম হকের ব্যবস্থাপনায় একেএইচ গ্রুপের তত্ত্বাবধানে এ বছর ১১তম প্লাস্টিক সার্জারি ক্যাম্প এবং ৩য় চক্ষু শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শিল্পপতি শামীম হক বাংলানিউজকে জানান, প্রতিবছরের মত এ বছরও ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪ ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে প্লাষ্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এ ক্যাম্পে হল্যাণ্ডের প্রখ্যাত চিকিৎসক দলের সদস্য ডা. পিএইচএম স্পাউন, ডা. সিএ ¯প্রংক, ডা. আরপিনাই মেজর এবং অস্ট্রিয়ার ভিয়েনার প্রখ্যাত চক্ষু চিকিৎসক ডা. এ্যালেক্স স্যালেমন ও ডা. ইনগ্রিডসহ স্থানীয় চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা দেবেন।

তিনি আরও জানান, এখানে ঠোঁট কাটা, তালু কাটা এবং পোড়াজনিত জটিলতাসহ তিন শতাধিক প্লাস্টিক সার্জারি করা হবে।

এজন্য জেনারেল হাসপাতাল সার্জারি বিভাগ ফরিদপুর মোবাইল: ০১৭২৬৯৬১১৭৬, ০১৭১৫২৮১০৫৭ নম্বরে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হয়েছে।
 
গত ২৬ জানুয়ারি নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের যে কোনো স্থান থেকে সেবা পেতে ০৬৩১৬৬২৫৫, ০১৯২৩৪১৬৩৮৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

স্বাস্থ্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান