৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:১৮ এএম BDST banglanew24
02 Jan 2013   12:26:08 AM   Wednesday BdST
E-mail this

বাংলাদেশের আচরণ বিড়ালের মতো: মালালা


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশের আচরণ বিড়ালের মতো: মালালা

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে না, সোমবার বিসিবির এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাঈ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিজ টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি টুইট করেন মালালা।

টুইটে বাংলাদেশ ও পাকিস্তানকে ট্যাগ করে লেখা হয়, “পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করেছে বাংলাদেশ, আফসোস! বাঘের মতো না, এটা তো বিড়ালের মতো আচরণ হলো।”

তবে টুইট করার কিছুক্ষণের মধ্যে মালালার অনুসরণকারীদের কিছু বিরূপ মন্তব্য আসতে থাকে, যাতে সফর বাতিল হওয়ার জন্য পাকিস্তানই দায়ী বলে মত প্রকাশ করেন মন্তব্যকারীরা। এর কিছু সময় পর টুইটটি মুছে ফেলা হয়।

উল্লেখ্য, নারীশিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে অক্টোবর মাসে পাকিস্তানে তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন মালালা। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টাইম ম্যাগাজিন তাকে ২০১২ সালের দ্বিতীয় সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে।

প্রসঙ্গত, এর আগে দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণী সিঙ্গাপুরে মৃত্যুবরণ করলে মালালা তার এই অ্যাকাউন্ট থেকেই টুইট করেছিলেন, “ধর্ষকরা তাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে, ভারত সরকার ফেলেছে সিঙ্গাপুরে”। এ টুইটটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান