রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির করার অভিযোগে আন ইসলাম (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম শরিফুল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আন ইসলাম উপজেলার তারাব পৌরসভার মোগড়াকুল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ম্যাজিস্ট্রেট এটিএম শরিফুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর