ময়মনসিংহ: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরে এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছেন।
গণধর্ষিণের শিকার ওই কিশোরীকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা কোর্ট বিল্ডিং’র পাশে গণধর্ষণের শিকার হন কিশোরী (১৭)। পরে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা সদরে ভর্তি করেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে নেত্রকোনার স্বাবলম্বী এনজিও’র কর্মীরা বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন।
ময়মনসিংহের বিশিষ্ট রাজনীতিক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্ন বাংলানিউজকে বলেন, “কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে তার অবস্থা ভালো নয়।” এ ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর