এরই মধ্যে শাহবাগ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। ১৮ ফেব্রুয়ারি বেলা ৩টায় কেন্দ্রিয় শহীদ মিনারে টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের এক হবার আহবান জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার। শহীদ মিনারে সবাই জড়ো হয়ে সেখান থেকে তারা মূল মঞ্চের দিকে যাবেন এবং দলগত ভাবে তারা সংহতি প্রকাশ করবেন।
এ বিষয়ে অরণ্য আনোয়ার বাংলানিউজকে বলেন ‘এরই মধ্যে আমাদের অনেক শিল্পী নির্মাতা, কলাকুশলীরা শাহবাগ আন্দোলনে গিয়েছেন। তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার আমরা সবাই একত্রিতভাবে যেতে চাই। আর এ বিষয়ে নির্মাতা মোহন খানও বেশ উদ্যোগী হয়েছেন। আমি সহল শিল্পী ও কলাকুশলীদের ১৮ ফেব্রুয়ারি বেলা ৩টায় শহীদ মিনারে থাকার অনুরোধ জানাচ্ছি।’
বাংলাদেশ সময় : ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
জিআর