৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:০০ পিএম BDST banglanew24
19 Feb 2013   01:24:04 PM   Tuesday BdST
E-mail this

আদালত অবমাননা বিল পাস হচ্ছে


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংসদে উত্থাপনের পৌনে দুই বছর পর মঙ্গলবার জাতীয় সংসদে পাস হচ্ছে আদালত অবমাননা বিল-২০১১। দিনের কার্যসূচি থেকে এ তথ্য জানা যায়।

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদে বিকেলে বিলটি পাসের প্রস্তাব করবেন।

বিলে বলা হয়েছে, কারো বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপিত হলে তাকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। জবাবে আদালত সন্তুষ্ট না হলে আইনজীবির মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। অর্থাৎ শুরুতেই কাউকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ জুন বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। পরে বিলটি পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। খসড়া আইনটি আরো পর্যালোচনার জন্য পরে একটি উপ-কমিটি গঠন করা হয়।

এছাড়া জন কল্যাণমূলক কাজে রাষ্ট্রপতি ও স্পিকারের অনুদানের পরিমাণ বাড়াতে মঙ্গলবার আরো দুইটি বিল উত্থাপন করা হবে।

সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী এবং আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিল দুটি সংসদে উত্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এসএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান