৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:৩০ পিএম BDST banglanew24
06 Jan 2013   07:50:26 AM   Sunday BdST
E-mail this

পাবনায় ১৮ দলের নিরুত্তাপ হরতাল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাবনায় ১৮ দলের নিরুত্তাপ হরতাল
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনায় অনেকটা নিরুত্তাপ ভাবে শুরু হয়েছে ১৮ দলের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল।

সকাল থেকে শহরের ভেতরে ও এর আশপাশের কয়েকটি এলাকা ঘুরে নিরুত্তাপ হরতাল পরিস্থিতি লক্ষ করা গেছে। কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

রাজপথে পাওয়া যায়নি হরতাল সমর্থক ১৮ দলের কোনো নেতাকর্মীকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে বিক্ষিপ্তভাবে কিছু শ্যালো ইঞ্জিন চালিত নছিমন-করিমন চলাচল করতে দেখা গেছে।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর সদরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে র‌্যাবের একটি টহল দল।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান