ঢাকা: বাংলাদেশের প্রথম বড় বাজেটের সফল মিক্স অ্যালবাম ‘হিপ-হপ মেট্রো-ক’ বাজারে আসার কয়েকদিনের মধ্যেই তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আন্তর্জাতিক মানের সংগীত ও মজার সব থিম নিয়ে সাজানো হয়েছে অ্যালবামের সব গান। সচি শামসের সংগীত পরিচালনায় ও তানজির আহমেদ তুহিনের প্রযোজনায় অ্যালবামটি বাজারে এনেছে অডিও এক্স।
শ্রোতাদের নতুন কিছু উপহার দিতেই অনেক পরিশ্রম করে গানগুলোতে ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন বলে বাংলানিউজকে জানালেন সংগীত পরিচালক সচি। তিনি বলেন, “বহু দিন পর শ্রোতারা একটু অন্য ধরনের অ্যালবাম পাবেন।”
হিপ হপ অ্যালবামটির ক্রু হিসেবে রয়েছে আপটাউন লোকোলজ, টিওডি. ক্যাটাক্লিজম, গুরু, এইটি এইট, স্মোক শো, টি ভার্স ও সাকিব, জয়ী ও সিডিএল, বাংলা মেন্টালজ, কোড নেইম ও অভিযান।
বিভিন্ন দোকানের পাশাপাশি অ্যালবামটি বাসায় বসে পেতে চাইলে যোগাযোগ করুন-০১৭১৭১১২৩২১।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুযারি ০৭, ২০১৩
সম্পাদনা: শারমীনা ইসলাম/আরআর