ঢাকা: কলম্বো টেস্টে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পর বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্বাগতিকদের চার উইকেট তুলে নিয়েছে মুশফিক বাহিনী। ২৮ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ চার উইকেট হারিয়ে ৮১ রান।
প্রেমাদাসা স্টেডিয়ামে আগের দিনের এক উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দলীয় স্কোরে ২১ রান যোগ হতেই নাইটওয়াচম্যান দিমুথ করুনারত্নের (১৭) উইকেট নিয়ে সফরকারীদের দিনের প্রথম সাফল্য উপহার দেন পেসার আবুল হাসান। নতুন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেও সুবিধা করতে পারেননি। তাকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন অপর পেসার রবিউল ইসলাম। দলীয় ৬৯ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে (১৬) সাজঘরে ফেরান অফ স্পিনার সোহাগ গাজী।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৭, ২০১৩ এএইচবি/এসএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।