৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:৫৭ এএম BDST banglanew24
05 Feb 2013   12:15:08 PM   Tuesday BdST
E-mail this

ত্রিপুরার রাজ্য নির্বাচনে আসছেন শীর্ষ নেতৃবৃন্দ


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ত্রপুরার বিধানসভা নির্বাচনের প্রচারে শিগগিরই রাজ্যে আসছেন কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের শীর্ষ নেতারা।
 
আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরায় একাদশ বিধানসভা নির্বাচন। হাতে বাকি মাত্র আট দিন। এর মধ্যে প্রচার করা যাবে আর মাত্র সাত দিন।

শেষ মুহূর্তের প্রচারে সবাই ঝড় তুলতে চাইছে। কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের হয়ে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তরুণ নেতা রাহুল গান্ধী।

আগামী ৮ ফেব্রুয়ারি ধলাই জেলার আমবাসায় নির্বাচনী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। ১০ ফেব্রুয়ারি আগরতলায় সমাবেশ করবেন সোনিয়া গান্ধী। আর ৯ ফেব্রুয়ারি রাজ্যের দুই জায়গায় সমাবেশ করবেন রাহুল গান্ধী।

আগামী ১১ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশ করবেন বিজেপির সভাপতি রাজনাথ সিংহ।

এদিকে, সিপিএমের পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু আগামী পাঁচদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সমাবেশ করবেন।

অন্যদিকে, হাই প্রোফাইল নেতাদের সফর ঘিরে সাজসাজ রব স্বরাষ্ট্র দপ্তরেও। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা কর্মীরা রাজ্যে এসে পৌঁছেছেন। গোটা দেশের মধ্যে ত্রিপুরাতেই সিপিএম শেষ শাসন ক্ষমতায় রয়েছে। ফলে তাদের এই অন্তিম দুর্গ রক্ষায় সর্বশক্তি নিয়োগ করছে দলটি।   

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান