৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৯:২৫ পিএম BDST banglanew24
29 Mar 2012   12:57:04 PM   Thursday BdST
E-mail this

সিরাজগঞ্জে পলিথিন তৈরির কারখানা সিলগালা, আটক ২


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বুধবার রাতে অভিযান চালিয়ে একটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাপালিয়ান (র‌্যাব) সদস্যরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলো- আরমান আলী (৪০) ও ছামান আলীকে (৫০)।

বৃহস্পতিবার সকালে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২ এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল হাসান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার বনবাড়ীয়া এলাকায় এনায়েতপুরের ছানোয়ার হোসেন কারখানা বসিয়ে নিষিদ্ধ পলিথিন প্রস্তুত করে বাজারজাত করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এবি এন্টার প্রাইজ এন্ড প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকার পলিথিন ও পলিথিন তৈরির সরঞ্জাম জব্দ করে র‌্যাব। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

পলিথিন তৈরির কাজে সহযোগীতা করার জন্য এ সময় আরমান আলী ও ছামান আলীকে আটক করা হয়।

পরে আটকদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২

প্রতিবেদন: সুলতানা ইয়াসমিন মিলি
সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান