৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:২০ এএম BDST banglanew24
03 Feb 2013   05:47:03 PM   Sunday BdST
E-mail this

ছেলেমেয়েরা ভালো ফল করলে ‘তার’ ভালো লাগে না: হাসিনা


সেরাজুল ইসলাম সিরাজ, মফিজুল সাদিক, নুর মোহাম্মদ, সাজেদা সুইটি, মহিউদ্দিন মাহমুদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছেলেমেয়েরা ভালো ফল করলে ‘তার’ ভালো লাগে না: হাসিনা
ছবি: মুজিবর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কামরাঙ্গীরচর থেকে: বিরোধী দলনেতা খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলেমেয়েরা লেখাপড়ায় ভালো ফলাফল করছে- এটা তার ভালো লাগে না। তিনি মনে করেন, আমি পাস করি নাই, তোরা পাস করবি কেন?

রোববার বিকেলে কামরাঙ্গীরচরের জনসমাবেশ তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘‘তিনি (খালেদা) শুধু উর্দু ও অংকে পাস করেছিলেন। এজন্য তিনি চান না আমাদের ছেলেমেয়েরা সব বিষয়ে পাস করুক।’’

তিনি বলেন, ‘‘আমরা চাই ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে দেশে বিদেশে কাজ করুক। এজন্য স্কুল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সময়মতো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছি।’’

প্রধানমন্ত্রীর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যরাও বক্তৃতা করেন জনসমাবেশে।

জনসভায় যোগ দেওয়ার আগে শেখ হাসিনা খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু, হাসপাতাল, একটি মাধ্যমিক ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পুলিশকে গাড়ি দেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জনসমাবেশে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান