ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ড্রাইসেল কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে ডিভিডেন্ড ঘোষণা করেছিল তা তাদের বিও একাউন্টে জমা হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থ বছরে মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮২ টাকা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৬৪ দশমিক ৩৪ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং কেশফ্লো ২ দশমিক ৭৬ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর