৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২১ এএম BDST banglanew24
16 Feb 2013   06:01:24 PM   Saturday BdST
E-mail this

সারাদিনের বিবর্ণ মেলা সন্ধ্যায় রঙিন


এম জে ফেরদৌস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সারাদিনের বিবর্ণ মেলা সন্ধ্যায় রঙিন
ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলার ১৬তম দিনে সকাল থেকে প্রায় ফাঁকা থাকা বইমেলা সন্ধ্যার কিছুক্ষণ আগ থেকে হয়ে উঠছে রঙিন। মেলায় প্রবেশ পথের দু’টি দুয়ার দিয়েই দলে দলে মেলা প্রাঙ্গণে নেমেছে মানুষের ঢল।

সারাদিনের কুয়াশাচ্ছন্ন ঘোলাটে আকাশ, বসন্ত দিনের বাতাসে হালকা শীতের আমেজ। তবুও মানুষের পদচারণা প্রাণসঞ্চার করছে মেলা পরিবেশের। কয়েক ঘণ্টা আগেই মেলায় যখন ছিল মাত্র কয়েকশ’ লোকের আনাগোনা; এখন সেই মেলা লোকে লোকারণ্য। স্টলে স্টলে উৎসুক পাঠক-ক্রেতা-দর্শনার্থীর ভিড়। মানুষের কোলাহল পদচারণায় মেলা প্রাঙ্গণ পরিপূর্ণ এখন।

নজরুল মঞ্চে মোড়ক উন্মোচিত হচ্ছে নতুন বইয়ের। বাংলা একাডেমীর মূল মঞ্চে আলোচনা সভা হচ্ছে ‘শহীদুল জহির : কোথায় পাব তারে’ শিরোনামে। উক্ত শিরোনামে প্রবন্ধ পাঠ করেছেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা। তার আলোচনার পর এখন শাহীদুল জহিরের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করছেন সাংবাদিক ও গল্পকার শাহনাজ মুন্নী। আলোচক হিসেবে মঞ্চে আরো উপস্থিত আছেন সাহিত্যিক সাদ কামালী।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেল বটতলার নজরুল মঞ্চে। বইগুলো হলো- ড. মো. ইউসুফ মিঞার বিজ্ঞান ও কবিতা বিষয়ক বই ‘কবিতার ছন্দে পানির রসায়ন’, মুক্তিযুদ্ধ বিষয়ক শাহনাজ পাবভীনের গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’, ইসমত আরার গল্পগ্রন্থ ‘ভ্রান্তি’, মেনায়েম হোসেনের ‘আজরাইলের ছুটি’ ও ‘ভালোবাসার পাথর সময়’।

 বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান