৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৩১ পিএম BDST banglanew24
01 Mar 2013   01:25:58 AM   Friday BdST
E-mail this

চৌদ্দগ্রামে ৫ জামায়াত-শিবিরকর্মী গুলিবিদ্ধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামে বৃহস্পতিবার জামায়াত-শিবিরকর্মীরা ৭টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে। এসময় পুলিশের গুলিতে ৫ জন শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়।

তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৭ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জামায়াত-শিবির দেড়কোটা বাজারে মিছিল নিয়ে আসলে সেখানে অবস্থান করা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা ৭টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে।

পরে পুলিশ এসে ৫/৬ রাউণ্ড রাবার বুলেট ছুঁড়ে। এতে ৫ জন শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পুলিশের গুলিতে তাদের ৫ জন শিবিরকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান