৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:২৫ পিএম BDST banglanew24
17 Mar 2013   07:41:53 PM   Sunday BdST
E-mail this

শ্রীলঙ্কা গেলেন তিন ক্রিকেটার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্রীলঙ্কা গেলেন তিন ক্রিকেটার

ঢাকা: ওয়ানডে দলে যোগ দিতে রোববার শ্রীলঙ্কায় গেলেন তিন ক্রিকেটার মোশাররফ হোসেন, নাজমুল হোসেন ও জিয়াউর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম শ্রীলঙ্কা থেকে এসএমএস বার্তায় তিন ক্রিকেটারের কলম্বো পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন।

টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দল নিয়ে শ্রীলঙ্কা যায় বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টের আগে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক যোগ দেন টেস্ট দলে। ১৬ জনের সঙ্গে নতুন করে যোগ দিলেন আরও তিনজন। ১৯ জন তারকা ক্রিকেটার এখন কলম্বোতে রয়েছেন। কলম্বোর প্রেমাদাসায় অনুষ্ঠানরত দ্বিতীয় টেস্ট শেষ হলে ২১ মার্চ দেশে ফিরবেন চার ক্রিকেটার বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি, দুই পেসার রবিউল ইসলাম ও শাহদাত হোসেন এবং প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া মার্শাল আইয়্যুব।

ইলিয়াস সানি এবং শাহাদাত হোসেন প্রথম টেস্ট খেলেছেন। এই দুজনই কলম্বো টেস্ট থেকে বাদ পড়েন। দ্বিতীয় টেস্ট খেলছেন পেসার রবিউল ইসলাম। তবে মার্শাল আইয়্যুব স্কোয়াডে থাকলেও কোন ম্যাচ খেলেননি।

শ্রীলঙ্কায় এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২৩ মার্চ হাম্বানটোটায় হবে প্রথম ওয়ানডে ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি খেলবে ২৫ মার্চ। শেষ ওয়ানডে হবে পাল্লেকেলে স্টেডিয়ামে ২৮ মার্চ। একই ভেন্যুতে ৩১ মার্চ হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এসএ/এএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান