ঢাকা: মিসরে অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে অংশ নিয়ে নয়াদিল্লি হয়ে দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি। স্বামী তৌফিক নেওয়াজের বাঁশি বাদন অনুষ্ঠান উপভোগ করতেই তার এবারের দিল্লি সফর বলে জানা গেছে একটি ঘনিষ্ঠ সূত্রে। পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন পররাষ্ট্রমন্ত্রী।
৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রোববার সকাল ১০টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে ৯ ফেব্রুয়ারি নয়াদিল্লি পৌঁছাবেন দীপুমনি। ওই দিন নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজাবেন তার স্বামী তৌফিক নেওয়াজ। স্বামীর বাঁশি বাদন উপভোগ করতে ওই অনুষ্ঠানে যোগ দেবেন দীপুমনি।
দিল্লিতে স্বল্পকালীন অবস্থান শেষে ১০ ফেব্রুয়ারি দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
কেজেড/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর